ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না হেরাথ

ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না হেরাথ

Quickly Sports 


দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে রঙ্গনা হেরাথকে পাওয়া গেলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে পাওয়া যাবে না এই স্পিন কোচকে। 

বর্তমান সময়ে শ্রীলঙ্কা অবস্থা খুবই খারাপ। তার পরেও হেরাথ কাজ করে যাচ্ছেন বাংলাদেশের জন্য কিন্তু মনটা হয়তো পড়ে আছে নিজ দেশে পরিবারের জন্য। শ্রীলঙ্কার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা ।আগেই ছুটি নিয়ে রেখেছিলেন এ স্পিন কোচ। আগামী জুনে পরিবারের সঙ্গে থাকবেন তিনি।


স্পিন কোচের শূন্যতা দেশি কোচ দিয়ে পূরণ করতে না পারলেও উইন্ডিজ সফরে যাচ্ছেন একজন দেশি কোচ। ধারণা করা হচ্ছে এবার ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে জয়ী করা কোচ সোহেল ইসলাম সেই শূন্য জায়গায় টাইগারদের সফর সঙ্গী হতে পারেন। 


২০২১ সালে জিম্বাবুয়ে সফর দিয়ে জাতীয় দলের সঙ্গে স্পিন পরামর্শক কোচ রঙ্গনা হেরাথ। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল তাঁর সঙ্গে। নতুন চুক্তি করা হয়েছে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ পযর্ন্ত ।


শ্রীলঙ্কা সিরিজ শেষ হলেই জুনে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ দল। এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তামিম, মুমিনুলরা। 

Post a Comment

Please Comment This Post

Previous Post Next Post